৪:৫০ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার | | ৯ রমজান ১৪৪৭



দেশ থেকে আরও কর্মী নিয়োগে আগ্রহী ইতালি

বাংলাদেশ থেকে আরও কর্মী নিয়োগ দিতে আগ্রহী ইতালি এবং দেশটি নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন ঢাকায় সফররত ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি।সোমবার (৫ মে) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে তিনি এ কথা বলেন।প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন মাত্তেও পিয়ান্তেদোসি, যার মধ্যে ছিল বাংলাদেশিদের নিরাপদ ও বৈধ