রিয়ালের চার খেলোয়াড়কে নিয়ে তদন্ত করছে উয়েফা
এসএনএন২৪ডেস্ক : আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এসেছে রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র, আন্টোনিও রুডিগার ও দানি সেবায়োসের বিরুদ্ধে। ইতোমধ্যে তদন্ত শুরু করেছে উয়েফা। এবারের আসরের শেষ ষোলোর দ্বিতীয় লেগে আতলেতিকোকে হারিয়ে উল্লাসে মাতে রিয়ালের ফুটবলাররা। ওয়ান্দা মেত্রোপোলিতানোতে সেদিন সমর্থকদের সঙ্গে বিজয় উদযাপন করতে গিয়ে দর্শকদের সামনে অশোভন অঙ্গভঙ্গি করার অভিযোগ এসেছে এই চার খেলোয়াড়ের বিরুদ্ধে।যদিও টিভি স্ক্রিণে দেখা যায়,








