৮:১৮ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার | | ৯ রমজান ১৪৪৭




কক্সবাজারের চকরিয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন

২৬ মে ২০২৫, ১০:৩৯ এএম | Developer


মোঃ আবুল কালাম আজাদ

নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই শ্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় কক্সবাজারের চকরিয়ায়  ভূমি অফিসে তিন দিনব্যাপী ২০২৫ এর ভূমি মেলা করা  শুরু হয়েছে। 

   উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুর রহমান প্রধান অতিথি হিসাবে এই মেলার শুভ উদ্বোধন করেছেন। 
রোববার (২৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে ভূমি মেলা উপলক্ষে  আলোচনা সভা   উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস চত্বর থেকে  র‍্যালি বের করা হয়।   র‍্যালি শেষে সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব’র সভাপতিত্বে  একআলোচনা সভা ও গণশুনানিও অনুষ্ঠিত হয়। 

 উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির  বক্তব্যে তিনি  বলেন, ভূমি বিরোধ কমাতে সরকার গণমুখী নানা ধরণের উদ্যোগ গ্রহণের মাধ্যমে ভূমি মন্ত্রণালয় ভূমি সেবাকে ডিজিটালাইজড করেছেন। সেবা গ্রহিতার র্দূভোগ কমাতে ভূমি কার্যক্রম অনেকটা সহজলভ্য করেছেন।  এছাড়া ভূমি সংক্রান্ত বিষয়ে যেকোন সমস্যা নিয়ে সরাসরি সংশ্লিষ্ট দপ্তরের যোগাযোগ করলে,দ্রুত সমাধান হচ্ছে জমি মালিকদের দুইটা কারণে জটিলতা সৃষ্টি হয় তা হলো ভূমি সম্পর্কে অজ্ঞতা ও অবহেলা কারনে । 
নিজের জমি-জায়গার বিষয়ে আরো সচেতন হওয়ার দরকার। 

 উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব বলেন,উপজেলা সহ ইউনিয়ন ভিত্তিক সকল ভূমি অফিসের দরজা সবার জন্য উম্মুক্ত।  ভূমি সংক্রান্ত যেকোন বিষয়ে আপনারা সরাসরি এসে তকবির করলে,ঝামেলাহীন আপনার সমস্যা সমাধান হবে,হচ্ছে।   আপনাদেরকে সেবা প্রদান করা আমাদের দায়িত্ব। আয়োজিত ভূমি মেলায় ভূমি পোর্টালের (land.gov.bd) ভূমি তথ্য বাতায়ন, রেজিস্ট্রেশন, ই-নামজারির আবেদন প্রক্রিয়াকরণ, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান এবং ফি সম্পূর্ণভাবে অনলাইনে গ্রহণ করা সংক্রান্ত ধারণা দেওয়ার পাশাপাশি ডাকযোগে ভূমি সেবা-মৌজাম্যাপ প্রাপ্তি, অনলাইনে ডিসিআর ও খতিয়ান প্রাপ্তি এবং ভূমি সেবা সম্পর্কে অভিযোগ জানাতে বা ভূমি সেবা সংক্রান্ত যেকোনো বিষয়ে জানতে হট লাইন সেবা (১৬১২২) এর সহযোগিতা সম্পর্কে জনসাধারণকে সচেতন করা হয়েছে। 
এ সময় সভায় উপস্থিতি  ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল আমিন, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা: আরিফ উদ্দিন, চকরিয়া থানার (ওসি তদন্ত) মো: ইয়াছিন মিয়া, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহনাজ ফেরদৌসী প্রমুখ নেতৃবৃন্দগণ। 

এদিকে জনবহুল জনঅধুষিত এলাকায় একটি পৌরসভাসহ ১৮ ইউনিয়নে  প্রায় সাড় ৬ লাখ মানুষের বসবাস রয়েছে । 
এই উপজেলাটি  বাণিজ্যক কেন্দ্রীয়  হিসাবে পাশবর্তী লামা আলীকদম ,মহেশখালী, পেকুয়াসহ বিভিন্ন  উপজেলার সাথে  যোগাযোগের ক্ষেত্রে সহজতর হওয়াতে  উপশহরে  পরিণত হয়েছে। 



keya