৪:৫১ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার | | ৯ রমজান ১৪৪৭




বান্দরবানে প্রবল বর্ষনের কারনে রিসোর্ট সাময়িক বন্ধ ঘোষনা

১১ জুলাই ২০২৫, ০৯:১৭ এএম | Developer


মোঃ আবুল কালাম আজাদ ঃ বর্ষার মৌসুমে অবিরাম বৃষ্টি হলে বান্দরবানের লামায় পাহাড়ী এলাকায় প্রাণহানির  আশঙ্কা রয়েছে।  আগামীতে  প্রাণহানির ঝুঁকি এড়াতে অর্ধশতাধিক  রিসোর্ট  গুলোকে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। 
সম্প্রতি এক টানা ভারী বর্ষণের কারণে পাহাড়ি এলাকায় অপরিল্পিতভাবে যত্রতত্র  গড়ে ওঠা   রিসোর্টে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ার  আশঙ্কা দেখা দেওয়ায়  বন্ধের  এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 
বৃহস্পতিবার (১০ জুলাই) উপজেলা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা প্রস্তুতি কমিটির এক জরুরি  আলোচনা সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানান লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দীন। 


তিনি আরো  বলেন, “মিরিঞ্জা ভ্যালিসহ লামার বিভিন্ন পর্যটন স্পটে অবস্থিত ৭০ থেকে ৭৫টি রিসোর্ট আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।  আবহাওয়ার উন্নতি হলে পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হবে। ”

বান্দরবান আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মণ্ডল জানান, “আগামী শুক্র ও শনিবার বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকলেও ১৩ জুলাই (রবিবার) থেকে আবার  কমবেশিন ও মাঝারি থেকে ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে। ”উল্লেখ্য, যে  পাহাড়ি অঞ্চলে অতিবৃষ্টির ফলে ভূমিধস ও অন্যান্য দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যাওয়াতে এই ঝুঁকি এড়াতে  যানমালের  নিরাপত্তার বিষয়টিকে মাথায় রেখে জনস্বার্থে এই  উপযোগী সিদ্ধান্ত  নেয়া হয়েছে প্রশাসন সূত্রে জানা গেছে। 


keya