৮:১৫ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার | | ৯ রমজান ১৪৪৭




চুয়েটে আন্তঃবিভাগ ক্রিকেট (সিপিএল)-২০২৫ ও আন্ত:হল ইনডোর গেমস্-২০২৪ সম্পন্ন

০১ মার্চ ২০২৫, ০৪:২১ পিএম | মোহাম্মদ হেলাল


এসএনএন২৪ডেস্ক :চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর শারীরিক শিক্ষা কেন্দ্র কর্তৃক আয়োজিত "আন্তঃবিভাগ ক্রিকেট (সিপিএল)-২০২৫ ও আন্ত:হল ইনডোর গেমস্-২০২৪ এর চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

চূড়ান্ত খেলায় ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগকে ৫০ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে পুরকৌশল বিভাগ। 

(শুক্রবার)চুয়েটের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া মহোদয়। 

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান।  এতে সভাপতিত্ব করেন চুয়েটের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ মাহবুবুল আলম। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-প্রধান শারীরিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দীন। 
উল্লেখ্য, চূড়ান্ত খেলায় পুরকৌশল বিভাগ প্রথমে ব্যাটিং করে ৩ উইকেটে ১৬৫ রান সংগ্রহ করে, জবাবে ১৬৬ এর টার্গেটে ব্যাট করতে নেমে ইটিই বিভাগ ৮ উইকেটে হারিয়ে ১১৫ রান সংগ্রহ করে এবং ৫০ রানে জয়ী হয় পুরকৌশল বিভাগ। 

টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হয়েছে পুরকৌশল বিভাগের ছাত্র হাসিব হোসাইন।  টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহ করেন (২৪১ রান) এমআইই বিভাগের ছাত্র ইবনে জুবায়ের এবং সর্বোচ্চ উইকেট সংগ্রহ করেন (৭ উইকেট) মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র মেহেদী হাসান। 


keya