৮:১৪ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার | | ৯ রমজান ১৪৪৭




ষোলশহর কর্ণফুলী কমপ্লেক্স বাজারে জেলা প্রশাসনের অভিযান

০৫ মার্চ ২০২৫, ১১:১৭ এএম | মোহাম্মদ হেলাল


নিজস্ব প্রতিবেদক : 


আজ জেলা প্রশাসনের বাজার মনিটরিং টাস্ক ফোর্স অভিযানের অংশ হিসেবে মহানগরীর ষোলশহর এলাকার কর্ণফুলী কমপ্লেক্স বাজারে বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।  


অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঞা, সাদমান সহিদ, সুব্রত হালদার।  এ সময় কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তাসহ চট্টগ্রাম মেট্রোপলিটনের পুলিশ সদস্যগণ সার্বিক সহযোগিতা করেন। 


মোবাইল কোর্ট পরিচালনাকালে ৭ টি ফল ও মাছের দোকানে পণ্যের হালনাগাদকৃত মূল্য তালিকা না থাকার অভিযোগে 'কৃষি বিপণন আইন ২০১৮' এর সংশ্লিষ্ট ধারায় ৭ টি মামলায় মোট ৬ হাজার ৫শত টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং সতর্ক করা হয়।  


এছাড়াও অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানসমূহে বিশেষ নজরদারি করা হয় ও পণ্য মজুতের বিষয়ে বিশেষ সতর্কতা প্রদান করা হয়।   


keya