৮:১৩ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার | | ৯ রমজান ১৪৪৭




রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

০৫ মার্চ ২০২৫, ০১:০২ পিএম | মোহাম্মদ হেলাল


এসএনএন২৪ডেস্ক : রাজধানী ঢাকা সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে।  ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬।  বুধবার বেলা ১১টা ৩৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। 

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ ভূমিকম্পের দেয়া বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার বেলা ১১টা ৩৬ মিনিট ২৯ সেকেন্ডে এই ভূমিকম্প অনুভূত হয়।  উৎপত্তিস্থল ভারত ও মিয়ানমারের সীমান্তবর্তী এলাকা।  ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৪৪৯ কিলোমিটার। 

ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষতির তথ্য পাওয়া যায়নি।  এ নিয়ে গত ১০ দিনে চারবার দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হলো। 


keya