৪:৫৩ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার | | ৯ রমজান ১৪৪৭




আবরার হত্যায় ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল

১৬ মার্চ ২০২৫, ১২:২৯ পিএম | মোহাম্মদ হেলাল


এসএনএন২৪ডেস্ক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ডের ট্রাইব্যুনালের আদেশ বহাল রেখেছেন হাইকোর্ট। 

ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর শুনানি শেষে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। 

২০১৯ সালের ৭ অক্টোবর রাতে বুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে ছাত্রলীগের একদল নেতাকর্মী নির্মমভাবে পিটিয়ে হত্যা করে।  এ ঘটনায় আবরারের বাবার করা মামলায় ২০২১ সালের ৮ ডিসেম্বর বুয়েটের ২০ শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড দেয় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১।  যাবজ্জীবন সাজা দেওয়া হয় আরও পাঁচজনকে। 

নিম্ন আদালতের ফাঁসির রায় অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স আসে হাইকোর্টে।  কারাগারে থাকা আসামিরা আপিল করেন।  গত বছরের ২৮ নভেম্বর হাইকোর্টে মামলার শুনানি শুরু হয়।  শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখে হাইকোর্ট।  সেখান থেকে মামলাটি রায় ঘোষণার জন্য আজকের কার্যতালিকায় অন্তর্ভুক্তি করেছে হাইকোর্ট। 


keya