৬:৩৭ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার | | ৯ রমজান ১৪৪৭




ভোটের দাবীতে রাস্তায় নামার আগে নির্বাচন দিন-সরোয়ার আলমগীর

১৬ মার্চ ২০২৫, ০৩:১০ পিএম | মোহাম্মদ হেলাল


ফটিকছড়ি প্রতিনিধি:

বর্তমান সরকারের অনেক অসৎ উদ্দেশ্য ক্রমশঃ প্রকাশ বাড়ছে।  ছল চাতুরী না করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর। 

তিনি বলেন, নির্বাচনের দাবীতে যাতে আন্দোলন করতে না হয়, সেটা মাথায় রাখা উচিত।  শুধু নির্বাচনের দাবী নয়, বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব ড. ইউনুসের পদত্যাগের দাবীতে যাতে রাস্তায় নামতে না হয়।  দেশ ও বিএনপিকে নিয়ে কোন যড়যন্ত্র সফল হবে না। 

মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের রুহের মাগফেরাত কামনা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দেশবাসীর মঙ্গল কামনায় দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

শনিবার উপজেলার ফটিকছড়ি সরকারি কলেজ মাঠে পৌর বিএনপির আহবায়ক মোবারক হোসেন কাঞ্চনের সভাপতিত্বে এস এম আবুল মনছুর ও জালাল উদ্দীন চৌধুরীর যৌথ সঞ্চালনায় বিশাল ইফতার মাহফিলে বক্তব্য দেন, বিএনপির প্রবীণ নেতা আহমদ হোসেন তালুকদার, চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন, ফটিকছড়ি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নুরুল হুদা চৌধুরী, ফটিকছড়ি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, উপজেলা কৃষকদলের আহবায়ক বদিউল আলম তালুকদার, চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ জয়নাল আবেদীন, নাজিম উদ্দিন বাচ্চু, নুরুল হুদা, খালেদ মাহমুদ বাবুল, মোহাম্মদ বেলাল, মিঞা মোশরাফুল আনোয়ার চৌধুরী মশু, আহমদ রশীদ চৌধুরী, মোহাম্মদ আকরাম, নাজিম উদ্দিন, মহিন উদ্দিন মেসি, এম এ মাহফুজ ও কে এফ সাইমুন।  


keya