৮:০১ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার |
| ৯ রমজান ১৪৪৭

বেলাল উদদীন চকরিয়া কক্সবাজার ১৫। ৫। ২৫ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল চকরিয়া পৌরসভা শাখার উদ্যোগে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে চকরিয়া পৌরশহরের জনতা মার্কেট থেকে এই লিফলেট বিতরণ কর্মসূচী আরম্ভ করা হয়।
উক্ত লিফলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি ও
সাবেক মেয়র আলহাজ্ব নুরুল ইসলাম হায়দার, সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম,
সিনিয়র সহ-সভাপতি এম গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল করিম, যুগ্ম
সম্পাদক মাহাবুবুল আলম, প্রচার সম্পাদক এম কায়ছার হামিদ, তথ্য ও যোগাযোগ
বিষয়ক সম্পাদক এম একরামুল হক, চকরিয়া পৌরসভা স্বেচ্ছাসেবকদলের সভাপতি
শরিফুল ইসলাম শরীফ, সাবেক সাধারণ সম্পাদক রানা হামিদ, বর্তমান সাধারণ
সম্পাদক এম সাজ্জাদুল ইসলাম সুমন, সিঃ যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন,
সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান ও ফজল কাদেরসহ চকরিয়া পৌরসভা স্বেচ্ছাসেবক
দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।