৮:১২ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার | | ৯ রমজান ১৪৪৭




রাজানগর গাউসিয়া কমিটির আয়োজনে ওরশ মোবারক, সংবর্ধনা সভা

০২ জুন ২০২৫, ১১:৩৩ পিএম | Developer


রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি-
রাঙ্গুনিয়া উপজেলার ১নং রাজানগর ইউনিয়ন গাউসিয়া কমিটি'র আয়োজনে আওলাদে রাসূল বানিয়ে জামেয়া গাউসে জমান হযরতুল আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ আহমদ শাহ সিরিকোটি (রহঃ)'র ৬৬ তম সালানা ওরশ মোবারক উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল, সংবর্ধনা ও পবিত্র কুরবানীর চামড়া সংগ্রহকল্পে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।   

সোমবার (২ জুন) সকালে হাকিম নগর ঠান্ডাছড়ি তাহেরিয়া সাবেরিয়া রাবেয়া হাকিম সুন্নিয়া মাদ্রাসা হলে ইউনিয়ন গাউসিয়া কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এম পেয়ারুল আলম তালুকদার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

উপজেলা গাউসিয়া কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজানগর ইউনিয়ন গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক ইলিয়াস চৌধুরী'র সঞ্চালনায় সংবর্ধিয় প্রধান অতিথি'র বক্তব্য দেন উপজেলা উত্তর গাউসিয়া কমিটির সভাপতি আল্লামা গাজী আবুল কালাম বয়ানী। 

সংবর্ধিয় অতিথি ছিলেন আব্দুল লতিফ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নিজাম উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী প্রবাসী মুহাম্মদ সাইফুদ্দিন, রানীরহাট এনজিও সংস্থা প্রভাতী'র পরিচালক সেকান্দর হোসেন তালুকদার, বেতবুনিয়া রায়েজিদ ওয়ার্কশপের প্রোপ্রাইটর আবু হাসান খান, রানীরহাট গাউসিয়া তৈয়্যবিয়া পোলট্রি ফিল সেন্টারের প্রোপ্রাইটর বোরহান উদ্দিন। 

শুভেচ্ছা বক্তব্য দেন মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর রশিদ, বিশেষ অতিথি ছিলেন রাজানগর ইউনিয়ন গাউসিয়া কমিটির সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ শাহেদুল আলম তালুকদার, উপজেলা উত্তর গাউসিয়া কমিটির দাওয়াতে খায়র সম্পাদক মাওলানা নুরুন্নবী আলকাদেরী, বগাবিলী ১নং গাউসিয়া কমিটির সভাপতি আবুল বশর, রাঙ্গুনিয়া অবসর প্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সমিতি সাধারণ সম্পাদক ইমাম হোসেন, রাজানগর ইসলামপুর সুন্নী ঐক্য পরিষদের সভাপতি সংগঠক দিদারুল আলম,  রাজানগর ইউনিয়ন গাউসিয়া কমিটির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম তালুকদার, নির্বাহী সদস্য টিপু সুলতান, নুরুজ্জামান, স্বাগত বক্তব্য দেন ৪নং ওয়ার্ড গাউসিয়া কমিটির সভাপতি আব্দুর রশিদ সওদাগর।   অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মুহাম্মদ ইরফান, নাতে রাসুল(দঃ) পরিবেশন করেন করেন মাদ্রাসার শিক্ষক মাওলানা হাফেজ ইকবাল হোসেন কাওসার, মাওলানা আলাউদ্দিন। 

অনুষ্ঠান শেষে হাকিমনগর ঠান্ডাছড়ি তাহেরিয়া সাবেরিয়া রাবেয়া হাকিম সুন্নিয়া মাদ্রাসা নির্মাণে বিশেষ ভূমিকা রাখায় আল্লামা গাজী আবুল কালাম বয়ানী, সমাজসেবক নিজাম উদ্দিন, প্রবাসী সাইদুদ্দিন, সেকান্দর হোসেন তালুকদার, আবু হাসান খান, বোরহান উদ্দিনে সম্মাননা স্মারক প্রদান করেন রাজানগর ইউনিয়ন গাউসিয়া কমিটির নেতৃবৃন্দ


keya