৮:১৩ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার |
| ৯ রমজান ১৪৪৭

নিজস্ব প্রতিবেদক ঃ চট্টগ্রামের রাউজান উপজেলার দক্ষিণ পূর্ব রাউজানের নূরে মদিনা মডেল হেফজখানা'র বার্ষিক দস্তারবন্দী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ জুন) সকালে দক্ষিণ পূর্ব রাউজান নাতোয়ান বাগিছা জোরেরকূল ২য় তলা মসজিদের নিচে হেফজখানা'র বার্ষিক দস্তারবন্দী ও অভিভাবক সমাবেশ রাঙ্গুনিয়া রানীরহাট সিদ্দিক আকবর তাহফিজুল কোরআন একাডেমি পরিচালক মাওলনায়া হাফেজ আকবরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান কদলপুর হামিদীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা আবু জাফর সিদ্দিকী, নুরে মদিনা মডেল হেফজখানা'র প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ সৈয়্যদুল আমিনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন মসজিদের মুতাওয়াল্লী মুহাম্মদ মনছুর রশিদ চৌধুরী, কদলপুর হামিদীয়া কামিল মাদ্রাসার আরবী মুদাররিস মাওলানা মুহাম্মদ তৌহিদুল আলম প্রমুখ।
অনুষ্ঠান শেষে হেফজখানার ছাত্র হাফেজ মুহাম্মদ সামির হোসেন হিফজ সম্পন্ন করায় তাকে দস্তারবন্দী করেন আলেমেদ্বীন হাফেজ মাওলানা আবু জাফর সিদ্দিকী। পরে তাকে সনদ ও ক্রেস্ট প্রদান করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ সৈয়্যদুল আমিন।