৬:৩৩ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার | | ৯ রমজান ১৪৪৭




আবারও বাড়ল স্বর্ণের দাম

১৭ মার্চ ২০২৫, ১০:৩৭ এএম | মোহাম্মদ হেলাল


এসএনএন২৪ডেস্ক: ‘তিন দফা কমানোর পর বেড়েছিল দেশের বাজারে স্বর্ণের দাম।  সেখান থেকে কমে পরে ফের বাড়িয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। 

এবার ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি স্বর্ণের দাম দুই হাজার ৬১৩ টাকা বাড়িয়ে এক লাখ ৫৩ হাজার ৪৭৫ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। 

 রোববার (১৬ মার্চ) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস।  আগামীকাল সোমবার (১৭ মার্চ) থেকে নতুন এ দাম কার্যকর হবে। 

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে।  ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।  নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতিভরি এক লাখ ৪৬ হাজার ৫০০ টাকা, ১৮ ক্যারেটের এক লাখ ২৫ হাজার ৫৭৫ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ তিন হাজার ৪৭১ টাকা নির্ধারণ করা হয়েছে। 

বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে।  তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে। 

গত ৯ মার্চ থেকে আজ রোববার (১৬ মার্চ) পর্যন্ত দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৫০ হাজার ৮৬২ টাকায় বেচাকেনা হয়েছে।  ওইসময় ২১ ক্যারেটের প্রতিভরি এক লাখ ৪৪ হাজার চার টাকা, ১৮ ক্যারেটের এক লাখ ২৩ হাজার ৪২৮ টাকা ও সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের দাম এক লাখ এক হাজার ৬৪০ টাকায় কেনাবেচা হয়েছে।  গত ৫ মার্চ থেকে ৮ মার্চ পর্যন্ত দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম তিন হাজার ৫৫৮ টাকা বাড়িয়ে এক লাখ ৫১ হাজার ৯০০ টাকায় কেনাবেচা হয়েছিল।  ওইসময় ২১ ক্যারেটের প্রতিভরি এক লাখ ৪৪ হাজার ৯৯৫ টাকা, ১৮ ক্যারেটের এক লাখ ২৪ হাজার ২৮০ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ দুই হাজার ৩৭৫ টাকায় কেনাবেচা হয়েছিল।  

এর আগে গত ২ মার্চ থেকে ৪ মার্চ পর্যন্ত দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই হাজার ৬২৪ টাকা কমিয়ে এক লাখ ৪৮ হাজার ৩৪৩ টাকায় কেনাবেচা হয়েছিল।  ওইসময় ২১ ক্যারেটের প্রতিভরি এক লাখ ৪১ হাজার ৬০১ টাকা, ১৮ ক্যারেটের এক লাখ ২১ হাজার ৩৭৬ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৯৯ হাজার ৮৯০ টাকায় কেনাবেচা হয়েছিল। 

এরও আগে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই হাজার ৪০৩ টাকা কমিয়ে এক লাখ ৫০ হাজার ৯৬৭ টাকায় কেনাবেচা হয়েছিল। ।  গত ২৪ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ১৫৫ টাকা কমিয়ে এক লাখ ৫৩ হাজার ৩৭০ টাকায় কেনাবেচা হয়েছিল।  অবশ্য এর আগে আট দফা স্বর্ণের দাম বেড়েছিল।  সর্বশেষ গত ২১ ফেব্রুয়ারি দাম বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৫৪ হাজার ৫২৫ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। 


keya