৪:৪৯ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার | | ৯ রমজান ১৪৪৭




আবুরখীলে প্রাচীনতম বৌদ্ধ বিহার শান্তিময় বিহারে গুনীজন সম্মাননা ও ধর্মসম্মেলন অনুষ্ঠিত

০৪ মে ২০২৫, ০৭:৩৮ পিএম | Developer


 
নিজস্ব প্রতিবেদক:
রাউজান উপজেলার ১২নং উরকিরচর ইউনিয়নের পূর্বআবুরখীল তালুকদার পাড়া শান্তিময় বিহারে  ৩০ এপ্রিল ২০২৫ গুরু পুজা,গুনীজন সম্মাননা, কালগত জ্ঞাতীগণের উদ্যেশে সংঘদান ও কৃতজ্ঞতা নিবেদন, ধর্মসভা  জ্ঞাতীসম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।  রাউজান প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক রতন বড়ুয়ার সঞ্চালনায় সারাদিন ব্যাপি এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার অর্থ উপকমিটির চেয়ারম্যান আবুরখীল নন্দন কানন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ধর্মদূত সোবিতানন্দ মহথের। 


 অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সাংগঠনিক সম্পাদক আবুরখীল নন্দনকানন বিদর্শন বিহারের অধ্যক্ষ ভদন্ত সংঘানন্দ মহাথের । 


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ধর্মীয় সম্পাদক বিদর্শন সাধক ভদন্ত অরুনানন্দ মহাথের । 


 প্রধান ধর্মদেশক  হিসেবে উপস্থিত ছিলেন আবুরখীল জেতবন বিহারের অধ্যক্ষ এবং বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার শিক্ষা ও সংস্কৃতিক বিষয়ক  সম্পাদক ভদন্ত ধর্মপ্রিয় মহাথের। 


রাউজান জ্ঞানানন্দ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ এবং রাউজান জেতবন ভাবনা কমপ্লেক্সের নবরূপকার সধর্মরত্ন জ্ঞানানন্দ মহাথের বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি মনোনীত হওয়ায়, মহামুনি মহাবিহারের নবরুপকার রাজগুরু অভয়ানন্দ মহাথের দ্বিতীয় বারের মতো বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের উর্ধ্বতন সহসভাপতি মনোনীত এবং থাইল্যান্ড হতে মহাকরুনা উপাধি ভুষিত হওয়ায় একই সাথে  উত্তর গুজরা বিবেকারাম বিহারের অধ্যক্ষ ভদন্ত পুর্নানন্দ থের মহাথের অভিধায় অভিষিক্ত হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয় । 
অনুষ্ঠানের আয়োজক পূর্বআবুরখীল তালুকদার পাড়া শান্তিময় বিহারের অধ্যক্ষ ভদন্ত বুদ্ধানন্দ থের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাউজান উপজেলা শাখার সভাপতি পরমানন্দ মহাথের,ভদন্ত ধর্মানন্দ মহাথের , ভদন্ত সচ্ছিদানন্দ মহাথের,ভদন্ত উকট্টা পাঞা থের, ১২ নম্বর উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান( ভারপ্রাপ্ত) আরমান হোসাইন,ইউপি সদস্য তাপস কুমার বড়ুয়া, দিবস বড়ুয়া। 


সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য ব্যাংক কর্মকর্তা অটল বিহারী বড়ুয়া, শিক্ষক প্রসুন কুমার বড়ুয়া, বাংলাদেশ বুড্ডিস্ট  ফাউন্ডেশন এর সভাপতি অঞ্চল কুমার তালুকদার, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৌশলী পরিতোষ কুমার বড়ুয়া,সাংবাদিক দেবাশীষ বড়ুয়া দেবু, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ মহিলা শাখার ভাইস প্রেসিডেন্ট চম্পাকলি বড়ুয়া, কবি বিশ্বজিৎ বড়ুয়া, লায়ন ছোটন কুমার বড়ুয়া প্রমুখ। 


উপস্থিত ছিলেন ভদন্ত দেবমিত্র থের, ভদন্ত ধর্মশ্রী থের,ভদন্ত ধর্মদর্শন থের, ভদন্ত করুনা প্রিয় থের,শান্তিময় বিহার পরিচালনা কমিটির সভাপতি রুপতি রঞ্জন বড়ুয়া,সাধারন সম্পাদক পিকলু বড়ুয়া, কার্যকরী সভাপতি আনন্দ প্রসাদ বড়ুয়া, সমাজ সেবক সলিল বিকাশ বড়ুয়া, অর্থসম্পাদক কমল বড়ুয়া বাবুল, সমাজ সেবক সরোজ বড়ুয়া রুপু, সমাজ সেবক রনধীর বড়ুয়া, সংগঠক রাজু বড়ুয়া, প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের সভাপতি অপু বড়ুয়া, সাধারন সম্পাদক প্রকৌ: রানা বড়ুয়া, সমাজকর্মী বিরু বড়ুয়া, স্বাগত বড়ুয়া, সাগর বড়ুয়া প্রমুখ । 


keya