৮:১৬ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার |
| ৯ রমজান ১৪৪৭

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, চট্টগ্রাম উত্তর জেলা উদ্যোগে এক আলোচনা সভা সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইন্দু নন্দন দত্তের সভাপতিত্বে যুগ্ম সম্পাদক বিজয় কৃষ্ণ বৈষ্ণবের সঞ্চালনায় গতকাল ১৯ মে বেলা ৪ ঘটিকায় বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়, সভার শুরুতে পবিত্র গীতা পাঠ ও ত্রিপিটক পাঠ করেন ডাঃ গৌবিন্দ প্রসাদ মহাজন,মদন মোহন বড়ুয়া।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক , চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিতের মমতাময়ী মাতা পারুল পালিত এর পরলোকগমন এবং সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশ যুব ঐক্য পরিষদ মীরসরাই উপজেলার আহ্বায়ক জুয়েল বৈদ্যর মৃত্যুতে শোক প্রস্তাব পাঠ এবং এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি ডাঃ গৌবিন্দ প্রসাদ মহাজন,রুনু ভট্টাচার্য, প্রদীপ কুমার দে, মাস্টার রতন কান্তি চৌধুরী, সুরঞ্জন ভট্টাচার্য, অধ্যাপক স্বরূপানন্দ রায়, অধ্যাপক শ্রীমান কান্তি ঘোষ, এডভোকেট মিহির কুমার দে, মীরসরাই উপজেলার সাধারণ সম্পাদক কল্যাণ রায়,সন্দীপ উপজেলার সদস্য সচিব নরোত্তম বণিক হাটহাজারী উপজেলার সাধারণ সম্পাদক ডাঃ অশোক কুমার দেব, ফটিকছড়ি উপজেলার সাধারণ সম্পাদক রতন কান্তি চৌধুরী, রাউজান দীপক কুমার তালুকদার, লিংকন চক্রবর্তী, চট্টগ্রাম উত্তর জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি রিমন কান্তি মুহুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জনি দে,সহ সভাপতি ইঞ্জিনিয়ার স্বপন কান্তি নাথ, অধ্যাপক রুপন দাশ, ডাঃ বিপ্লব চন্দ্র দাশ, যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার অমিতাভ দাশ, প্রবীর চক্রবর্তী,লায়ন বরুন আচার্য বলাই, গুরুপদ শীল, সন্তোষ কুমার শীল, শিমুল রায় প্রান্ত,অন্তিক রায় প্রমুখ। সভায় আগামী ২৩ মে ঢাকায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভায় যোগদান এবং সাংগঠনিক বিভিন্ন বিষয সিদ্ধান্ত গৃহীত হয়।