৬:৪১ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার | | ৯ রমজান ১৪৪৭




চমেক হাসপাতালে ফাঁসির আসামির মৃত্যু

২২ মার্চ ২০২৫, ১১:২৮ এএম | মোহাম্মদ হেলাল


নিজস্ব প্রতিবেদক : 

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইয়াকুব আলী বাবুল (৪৫) নামে ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে।  গত বৃহস্পতিবার তিনি মারা যান।  নিহত ইয়াকুব আলী ফটিকছড়ির শাহ নগর এলাকার বাসিন্দা।  তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। 


চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মাসুদ হাসান জুয়েল জানান, বাবুল একটি খুনের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে কারাগারে বন্দি ছিলেন।  তিনি অসুস্থ থাকায় বেশ কিছুদিন ধরেই হাসপাতালে চিকিৎসা নিতে যেতেন।  গত ১৬ মার্চ বাবুলের পেটে ব্যথা উঠলে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।  বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় বাবুলের মৃত্যু হয়।  বিভিন্ন সংক্রমণজনিত রোগেই তার মৃত্যু হয়েছে। 


উল্লেখ্য, ২০২৪ সালের ২১ অক্টোবর বাবুলকে প্রবাসী নেছার আহমেদ তোতা হত্যা মামলায় গ্রেপ্তার করেছিল র‌্যাব।  ২০০৩ সালের ২ নভেম্বর ফটিকছড়ির দক্ষিণ রাঙ্গামাটিয়া এলাকার একটি পাহাড়ের পাদদেশে তোতার লাশ উদ্ধার করেছিল পুলিশ।  এ ঘটনায় তোতার স্ত্রী বাদী হয়ে বাবুলসহ ১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছিলেন।  ২০২১ সালের ৮ মার্চ ওই মামলায় নয়জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিলেন চট্টগ্রামের একটি আদালত। 


keya