৬:৪১ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার | | ৯ রমজান ১৪৪৭




টানা ৩ দফায় যত কমলো স্বর্ণের দাম

০২ মার্চ ২০২৫, ০৯:৪২ এএম | মোহাম্মদ হেলাল


এসএনএন২৪ডেস্ক :  চলতি বছর ১১ দফায় স্বর্ণের দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।  এরমধ্যে জানুয়ারিতে ৩ দফায় এবং ফেব্রুয়ারিতে এ পর্যন্ত ৮ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। 

যারমধ্যে সবশেষ তিন দফায় দাম কমানো হয়েছে।  সবমিলিয়ে এই সময়ে মোট ৬ হাজার ১৮২ টাকা কমেছে স্বর্ণের দাম। 

সবশেষ শনিবার (১ মার্চ) ভরিতে ২ হাজার ৬২৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৩৪৩ টাকা।  নতুন এই দর রোববার (২ মার্চ) থেকেই কার্যকর হবে। 

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ কিনতে গুণতে হবে ১ লাখ ৪৮ হাজার ৩৪৩ টাকা।  পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৪১ হাজার ৬০১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ২১ হাজার ৩৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৯৯ হাজার ৮৯০ টাকা। 

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি ভরিতে ২ হাজার ৪০৩ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ৯৬৭ টাকা নির্ধারণ করেছিল বাজুস।  তারও আগে গত ২৩ ফেব্রুয়ারি ১ হাজার ১৫৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৩ হাজার ৩৭০ টাকা নির্ধারণ করা হয়েছিল। 

সবমিলিয়ে চলতি বছর মোট ১১ বার দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে।  যারমধ্যে ৮ বারই দাম বেড়েছে।  এর আগে ২০২৪ সালে মোট ৬২ বার দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস।  যারমধ্যে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল।  আর ২৭ বার কমানো হয়েছিল স্বর্ণের দাম। 


keya