৮:১৬ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার | | ৯ রমজান ১৪৪৭




ঢাকা থেকে রাজশাহীগামী যাত্রীবাহী চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানি, গ্রেফতার ৩

২২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৮ পিএম | মোহাম্মদ হেলাল


এসএনএন২৪ডেস্ক :  ঢাকা থেকে রাজশাহীগামী যাত্রীবাহী বাসে ডাকাতি ও নারীদের শ্লীলতাহানির ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।  তাদের কাছ থেকে উদ্ধার করা হয় টাকা, মোবাইল ও দেশীয় অস্ত্র। 

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে তাদের সাভার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।   

 গ্রেফতাররা হলেন, মানিকগঞ্জের মুহিত, শরিয়তপুরের সবুজ এবং ঢাকার শরীফ।  তারা সবাই আন্তঃজেলার ডাকাত দলের সক্রিয় সদস্য।  

শনিবার (২২ ফেব্রুয়ারি) টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মিজানুর রহমান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।  

এর আগে গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে ঢাকা থেকে রাজশাহীগামী যাত্রীবাহী বাসে মির্জাপুর এলাকায় তিন ঘণ্টা ধরে ডাকাতির ঘটনা ঘটে।  শ্লীলতাহানি করা হয় দুই নারী যাত্রীর।  পরে যাত্রীরা বাসটি আটকে নাটোরের বড়াইগ্রাম থানা পুলিশের সহায়তা চায়।  বাস যাত্রীদের হাতে আটক বাস চালক বাবলু, সুপারভাইজার মাহবুব ও হেলপার সুমনকে বড়াইগ্রাম থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়। 

ঘটনাস্থল টাঙ্গাইল জেলায় হওয়ায় সেখানে মামলা করার পরমার্শ দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম।  পরে কেউ মামলা না করায় পুলিশ ৫৪ ধারায় তাদের আদালতে পাঠালে জামিনে মুক্ত হন সবাই।  বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সময়মত অবহিত না করায় ওসি সিরাজুল ইসলামকে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ক্লোজড করে পুলিশ অফিসে সংযুক্ত করা হয়। 

সবশেষ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনায় টাঙ্গাইলের মির্জাপুর থানায় মামলা করেন বাস যাত্রী ওমর আলী। 


keya