৪:৫০ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার | | ৯ রমজান ১৪৪৭




পাহাড়তলী ইউনিয়ন পরিষদে সিআইপি শেখ নবী ফাউন্ডেশনের কম্পিউটার সহায়তা

১২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৫ এএম | মোহাম্মদ হেলাল


রাউজান প্রতিনিধি : 

রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়ন পরিষদে সিআইপি শেখ নবী ফাউন্ডেশনের পক্ষ থেকে কম্পিউটার সামগ্রী সহায়তা দেওয়া হয়েছে।  জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ, ওয়ারিশান সনদ, জাতীয় সনদ, প্রত্যয়ন পত্রসহ সকল প্রকার নাগরিক সেবার কাজে ইউনিয়ন পরিষদের চাহিদার ভিত্তিতে সিআইপি শেখ নবী তার প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের পক্ষ থেকে এই সহায়তা প্রদান করেন।  

মঙ্গলবার বেলা ১২ টায় পাহাড়তলী ইউনিয়ন পরিষদের কার্যালয়ে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সিআইপি শেখ নবী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অর্পিতা মুৎসুদ্দির হাতে এই কম্পিউটার সামগ্রী তুলে দেন। 

এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সাংবাদিক নাছির উদ্দীন রকি, সংরক্ষিত নারী ইউপি সদস্য রিনা দত্ত, বিএনপি নেতা জাগির হোসেন, সাবেক ইউপি সদস্য ইলিয়াস তালুকদার, বিএনপি নেতা মাহবুব আলম, আমিন তালুকদার, সাইফুল ইসলাম চৌধুরী, রফিকুল ইসলাম, কামরুল হাসান জনি। 

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবদল নেতা মো. আব্দুল্লাহ, ছাত্রনেতা মো. আবিদ, মো. আসিফ,  মো. জাবেদ, সারিয়াত, মো. কুতুব উদ্দিন, সোহেল তালুকদারসহ আরো অনেকেই।  


keya