৮:১৭ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার | | ৯ রমজান ১৪৪৭




বর্তমানে দেশে মোট ভোটার ১২ কোটি ৩৭ লাখ : সিইসি

০২ মার্চ ২০২৫, ১০:২৪ এএম | মোহাম্মদ হেলাল


এসএনএন২৪ডেস্ক : বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। 

রোববার (২ মার্চ)  জাতীয় ভোটার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। 

ভোটারদের এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৬১৫ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩ লাখ ৬৯ হাজার ৬৬৫ জন।  রোববার সকালে জাতীয় ভোটার দিবসের উদ্বোধন অনুষ্ঠানে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন প্রথম নির্বাচন কমিশনার। 

এ সময় তিনি বলেন অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য ভোটের প্রতিশ্রুতি জাতিকে দিয়েছে নির্বাচন কমিশন।  এরপর ভোটার দিবসের উদ্বোধন ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার।  পরে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। 

মূলত ২০১৯ সাল থেকে ২ মার্চ জাতীয় ভোটার দিবস উদযাপিত হয়ে আসছে।  এবারের সপ্তমবারের মত জাতীয় ভোটার দিবসের আয়োজন করে নির্বাচন কমিশন


keya