৬:৪২ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার | | ৯ রমজান ১৪৪৭




বাংলা একাডেমি পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা

০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫৮ পিএম | মোহাম্মদ হেলাল


এসএনএন২৪ডেস্কবাংলা ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সাত গুণী ব্যক্তিত্বের হাতে বাংলা একাডেমি পুরস্কার-২০২৪ তুলে দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে অমর একুশে বইমেলা উদ্বোধন অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। 

বিভিন্ন বিভাগে পুরস্কারপ্রাপ্তরা হলেন: মাসুদ খান (কবিতা), শুভাশিস সিনহা (নাটক ও নাট্যসাহিত্য), সলিমুল্লাহ খান (প্রবন্ধ/গদ্য), জি এইচ হাবীব (অনুবাদ), মুহম্মদ শাহজাহান মিয়া (গবেষণা), রেজাউর রহমান (বিজ্ঞান) ও সৈয়দ জামিল আহমেদ (ফোকলোর)। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।  উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। 

এর আগে গত ২৩ জানুয়ারি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের তালিকা প্রকাশিত হয়।  কিন্তু ঘোষণার পর সামাজিক ও সাংস্কৃতিক মহলে নানা বিতর্ক সৃষ্টি হয়।  বিভিন্ন মহলের অভিযোগ ও আপত্তির মুখে ২৫ জানুয়ারি বাংলা একাডেমি কর্তৃপক্ষ তালিকা স্থগিত করার সিদ্ধান্ত নেয়।  পরে পুরস্কারের তালিকা পুনর্বিবেচনা করে চূড়ান্তভাবে অনুমোদন দেয়া হয়।  এতে আগের তালিকার তিনজন বাদ পড়েন। 

উল্লেখ্য, প্রতিবছর বাংলা সাহিত্যের ১১টি শাখায় বাংলা একাডেমি পুরস্কার দেয়া হয়।  এবার পুরস্কারের তালিকায় বঙ্গবন্ধু বিষয়ক গবেষণায় কারো নাম উল্লেখ করা হয়নি। 


keya