৮:১৪ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার |
| ৯ রমজান ১৪৪৭

এসএনএন২৪ডেস্ক : চট্টগ্রাম নগরের বায়েজিদ থানাধীন আতুরার ডিপো এলাকায় লাগা ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এসেছে প্রায় সোয়া এক ঘণ্টা পর।
আগুনে অনেক দোকানপাট এবং কয়েকটি গোডাউনও পুড়ে গেছে।
রবিবার (৯ মার্চ) রোববার দুপুর ২টা ৫০ মিনিটের দিকে আতুরার ডিপো এলাকার আমিন জুট মিলসের উত্তর গেট সংলগ্ন কয়েকটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ লাখ টাকা ছাড়াতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। যদিও ফায়ার সার্ভিস থেকে সে রকম কোনো তথ্য জানানো হয়নি।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় নিয়ন্ত্রণকক্ষের একজন অপারেটর জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের বায়েজিদ বোস্তামী, কালুরঘাট ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের ৬টি ইউনিট আগুন নির্বাপণে যোগ দিয়েছিল।