৬:৩০ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার | | ৯ রমজান ১৪৪৭




বিলাইছড়ি উপজেলা বিএনপি'র সদস্য নবায়ন ২০২৫ উদ্বোধন

১২ মার্চ ২০২৫, ১১:৩৮ এএম | মোহাম্মদ হেলাল


বিলাইছড়ি প্রতিনিধি

রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলা বিএনপি’র সদস্য নবায়ন ২০২৫ শুরু হয়েছে।  বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে মঙ্গলবার (১১ মার্চ ) সকালে উপজেলা কার্যালয়ে সদস্য নবায়ন ২০২৫ শুভ উদ্বোধন করা হয়েছে। 

কর্মসূচি শুভ উদ্বোধনের মধ্যদিয়ে টোকেন সংগ্রহ ও ফরম পূরণ পূর্বক সদস্য নবায়ন কার্যক্রম শুরু হয়েছে । 

উদ্বোধনী দিনে ফরম পূরণ করে সদস্য পদ নবায়ন করেন উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের সভাপতি রেজাউল করিম, উপজেলা বিএনপি'র সহ-সাধারণ সম্পাদক জয়সিন্ধু চাকমা, সাংগঠনিক সম্পাদক ধনমুনি চাকমা, সহ-সাংগঠনিক সম্পাদক দীপংকর চাকমাসহ।  

উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাফর আহাম্মদ জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ সদস্য নবায়ন কার্যক্রম শুরু হয়েছে। যা নবায়ন শেষ না হওয়া পর্যন্ত চলমান থাকবে। 

উপজেলা বিএনপি’র সভাপতি এম. সালাম ফকির গণমাধ্যমকে বলেন, দলের সদস্য সকলকে উপজেলা বিএনপি কার্যালয়ে এসে টোকেন সংগ্রহ করে সদস্য পদ নবায়ন করার জন্য দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। 


keya