৪:৪৯ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার | | ৯ রমজান ১৪৪৭




বিলাইছড়িতে গণহত্যা দিবস পালিত

২৬ মার্চ ২০২৫, ১১:১২ এএম | মোহাম্মদ হেলাল


বিলাইছড়ি (রাঙ্গামাটি)প্রতিনিধি:

সারাদেশের সাথে রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় "২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৫" পালিত হয়েছে।  

দিবসটি উপলক্ষে ঙ্গলবার (২৫ মার্চ) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গণহত‍্যার স্মৃতিচারণ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

দিবসটি আয়োজন করেন উপজেলা প্রশাসন। 

আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর হোসেন, থানা অফিসার ইনচার্জ মানস বড়ুয়া, উপজেলা বিএনপি'র সভাপতি এম. সালাম ফকির, বিলাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসীম চাকমা, বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম। 

এছাড়া উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার বিভীষণ চাকমা, উপজেলা শিক্ষা অফিসার নিরালা কান্তি চাকমা, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সুজন বড়ুয়া, উপজেলা প্রকৌশলী আলতাফ হোসেন, উপজেলা রিসোর্স সেন্টার ইনস্ট্রাক্টর বখতেয়ার হোসেন, মাধ‍্যমিক শিক্ষক জসীম উদ্দীন তালুকদার, শিক্ষক জ্ঞানেন্দু বিকাশ চাকমা, লিসা এলিজাবেথ পাংখোয়া প্রমুখ। 


keya