৬:৩০ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার | | ৯ রমজান ১৪৪৭




বিলাইছড়িতে ভিটামিন 'এ' প্লাস ক‍্যাম্পেইন ২০২৫ উপলক্ষে অবহিতকরণ সভা

১১ মার্চ ২০২৫, ০৩:৩৩ পিএম | মোহাম্মদ হেলাল


পুষ্প মোহন চাকমা,বিলাইছড়ি প্রতিনিধি:

জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক‍্যাম্পেইন ২০২৫ উপলক্ষে বিলাইছড়িতে অবহিতকরণ ও পরিকল্পনা সভ অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (১১ মার্চ) উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে অনুষ্ঠান আয়োজন করেন, উপজেলা স্বাস্থ‍্য অধিদপ্তর। 

কর্মসূচি বাস্তবায়নে রেয়ছেন, জাতীয় পুষ্টিসেবা, স্বাস্থ‍্য অধিদপ্তর, স্বাস্থ‍্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়।  উপজেলা স্বস্থ‍্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুরজিত দত্ত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর হোসেন। 

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, অসীম চাকমা।  স্বাগত বক্তব‍্য রাখেন, মেডিক‍্যাল অফিসার ডা: মো: দেলোয়ার হোসেন। 

বক্তারা বলেন, উপজেলায় ৯৬ কেন্দ্রে মোট ৪৩২০ জন শিশুকে ভিটামিন 'এ' প্লাস ক‍্যাপসুল খাওয়ানো হবে।  এর লক্ষপূরণে যাতে একটি শিশুও বাদ না পড়ে তা সতর্ক থাকার জন‍্য অনুরোধ করা হয়।  এর পাশাপাশি স্বাস্থ‍্যবার্তাসমূহ পৌঁছে দেওয়ার জন‍্য বলা হয়।  প্রধান অতিথি ইউএনও বলেন, এটি টেকনিক‍্যাল কোন কাজ নয়।  শুধু মূখে একটা ক‍্যাসুল খাওয়ানো, এটিই আমাদের নিশ্চিত করা।  

তিনি আরও বলেন, আমাদের কাজ হলো সরকারের সকল সেবা জনগণের কাছে পৌঁছে দেয়া। 


keya