৮:০২ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার |
| ৯ রমজান ১৪৪৭

বিলাইছড়ি প্রতিনিধি:
বিলাইছড়ি উপজেলার ৩নং ফারুয়া ইউনিয়নে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে অতি দরিদ্র, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
সোমবার (২৪ মার্চ) ফারুয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এ চাউল বিতরণ করা হয়। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা উপস্থিতে চাউল বিতরণ করা হয়েছে।
এ সময় ট্যাগ অফিসারের দায়িত্বে উপস্থিত ছিলেন, পল্লী সঞ্চয় ব্যাংক এর উপজেলা ব্যবস্থাপক নিত্যলাল তঞ্চঙ্গ্যা। এছাড়া সকল ওয়ার্ড মেম্বারগণ উপস্থিত ছিলেন।
ঈদ-উল-ফিতর উপলক্ষে পরিবার প্রতি ১০ কেজি করে ১হাজার ৯শ' ৮৫ পরিবারের মাঝে মোট ১৯.৮৫০ মেট্রিক টন চাউল দেয়া হচ্ছে।
চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা জানান, বছরে দুবার ঈদ উল-ফিতর ও ঈদ উল-আযহা উপলক্ষে চাল বিতরণ করা হয়। কিন্তু কাপ্তাই লেকের পানি কমেগেলে উপজেলা সদর থেকে ইউনিয়ন সদরে চাল এনে বিতরণ করা সম্ভব হয়না। এ সময় উপজেলা সদরে যোগাযোগ ব্যবস্থা এক দুর্বিসহ অবস্থা হয়ে দাড়ায়।
তিনি আরও জানান, কর্তৃপক্ষ যদি অত্র দুর্গম ইউনিয়নের জন্য রাজস্থলী উপজেলা থেকে চাল সরবরাহ ব্যবস্থা করেন, তাহলে যে কোন সময় খাদ্যশস্য বিতরণ সংক্রান্ত কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হবে। এ বিষয়ে তিনি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।