৬:৩৪ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার |
| ৯ রমজান ১৪৪৭

পুষ্প মোহন চাকমা, বিলাইছড়ি প্রতিনিধি: "দুর্যোগে পুর্বাভাস প্রস্তুতি, বাঁচায় ক্ষয়ক্ষতি" এই প্রতিপাদ্য ভিত্তি করে বিলাইছড়ি উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুটি দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) সকালে দিবসটি আয়োজন করে উপজেলা প্রশাসন।
এ উপলক্ষে বিলাইছড়ি বাজার মাঠে অগ্নি নির্বাপন ও উদ্ধার বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সুজন বড়ুয়া, বিলাইছড়ি থানা উপ-পরিদর্শক মো. সিরাজুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আলতাফ হোসেন, আলিখিয়াং রেঞ্জ কর্মকর্তা মো. রোকনুজ্জামান, ফারুয়া রেঞ্জ কর্মকর্তা মো.আনোয়ার হোসেন ও সদর ইউনিয়নের ১নং ইউপি সদস্য মো. ওমর ফারুক।
অনাকাঙ্খিত অগ্নিদুর্যোগ না ঘটার জন্য উপজেলা নির্বাহী অফিসার ইহার সচেতনমূলক ও অবহিতকরণ তথ্যাদি শেয়ার করেছেন।