৪:৫২ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার |
| ৯ রমজান ১৪৪৭

বিলাইছড়ি প্রতিনিধি: পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঙামাটির বিলাইছড়ি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন সংশ্লিষ্ট বাহিনীর মহাপরিচালক।
শুক্রবার ( ২৮ মার্চ) উপজেলার কেংড়াছড়ি বাজার প্রাঙ্গণে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, মো: হাসিবুল হাসান শারদ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো: মিজানুল হক ও মল্লিকা চাকমা।
উপজেলার ১৭৯ জন সদস্যের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপহার সামগ্রীর মধ্যে রয়েছে ১ কেজি চাল, ৪ প্যাকেট সেমাই, ২০০ গ্রাম গুড়ো দুধ, আধা কেজি সুজি, ১ প্যাকেট নুডুলস ও ২০০ গ্রাম ঘি।