৪:৪৯ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার | | ৯ রমজান ১৪৪৭




মসজিদুল আকসার

পবিত্র ভুমি ফিলিস্তিন ও মসজিদুল আকসার

১১ মার্চ ২০২৫, ১২:৫৬ পিএম | মোহাম্মদ হেলাল


মীর আসলাম.

বিশ্ব মুসলিমদের প্রথম কিবলা মসজিদুল আল আকসা। এই মসজিদটি মক্কা, মদিনার পর মুসলমানদের জন্য তৃতীয় গুরুত্বপূর্ণ পবিত্র স্থান।  ইসলামের ইতিহাসের আলোকে বলা যায় প্রথম কিবলা হিসাবে স্বীকৃত এই মসজিদটির সাথে জড়িয়ে আছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মহানবী (সাঃ) এর দিদারের সর্ম্পক।  পবিত্র কোরআনে রয়েছে মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম মক্কা থেকে প্রথমে এই মসজিদুল আকসায় আগমন করেছিলেন। 

পবিত্র কোরআনের একাধিক স্থানে আল আকসার বরকতময় দৃষ্টান্ত এবং পবিত্র ভূমির বিশেষত্ব উল্লেখ রয়েছে । ইসলামের ইতিহাসে অসংখ্য  নবী রাসূলের স্মৃতিধন্য হয়ে আছে এই পবিত্র ভূমি।  ফিলিস্তিনের জেরুসালেম নগরীতে অবস্থিত বায়তুল মুকাদ্দাস বা মসজিদুল আকসা  হচ্ছে ইসলামের ইতিহাসের একটি গুরুত্বপূণ অধ্যয়।   পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদুল আকসার গুরুত্বে কথা তুলে ধরেছেন, এখান থেকেই সংঘটিত হয়েছিলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মেরাজ।  পবিত্র ভুমি জেরুসালেমের এই মসজিদুল আকসা শতাব্দির পর শতাব্দি ইসলামি শিক্ষা, সভ্যতা এবং সংস্কৃতির অত্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত হয়ে আসছে।  বরকতময় এই স্থানটি সেসময়ে আইয়ূবী সুলতানদের নির্মিত ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও মুসলিম শাসকদের অনেক স্মৃতিচিহ্ন ধারন করে আছে আল আকসার পূণ্যভূমি।  উল্লেখ্য হজরত ইব্রাহিম(আঃসাঃ), ইসহাক(আঃসাঃ), ইয়াকুব, (আঃসাঃ),  মুসা(আঃসাঃ), দাউদ(আঃসাঃ), সুলাইমান(আঃসাঃ),  ঈসা আলাইহুমুস সালামসহ  আরও অনেক নবীর আবাস্থল ছিলো এই ফিলিস্তিনে।  ইসলামের ইতিহাসবিদদের মতে ইসলামের সূচনাকালে বায়তুল মুকাদ্দাসের দিকে ফিরেই নামাজ আদায় করতেন মুসলিমরা।  তাই মুসলমানদের প্রথম কেবলা বলেও পরিচিত পবিত্র এই মসজিদ।  উমাইয়া, আইয়ূবী, সেলজুক, মামলুক, উসমানীওসহ বিভিন্ন মুসলিম শাসনামলে পবিত্র বায়তুল মুকাদ্দাস রক্ষাণাবেক্ষণের দায়িত্ব ছিলো মুসলিমদের অধীনে। 


keya